
বরিশাল ব্যুরো।। বরিশালেইউএনও’র বাসায় হামলার সাথে যারা জড়িত তাদের ছাড় না দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকেলে মহিলা আওয়ামী লীগের স্মরণ সভায় সাংবাদিকদের একথা বলেন। এর আগে বরিশালে পুলিশ-আনসারের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৩০ জন আহতের ঘটনায় দুটি মামলা করেছে প্রশাসন। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, গতরাতে সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণের সময় সিটি কর্পোরেশন কর্মীদের বাধা দেয় ইউএনওর বাসভবনে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। পরে কর্পোরেশন কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতারা সেখানে গেলে ইউএনও’র সাথে বাকবিতণ্ডা হয়। রাত ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে নেতাকর্মীরা ঢুকে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গনে। এসময় আনসার সদস্যরা অ্যাকশনে গেলে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho