প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৬, ২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২১, ৭:২৬ পি.এম
আফগান পতাকায় যুক্ত হচ্ছে ‘কালিমায়ে তাইয়েবা’

আন্তর্জাতিক ডেস্ক।।আফগানিস্তানের জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে মুসলিম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ’ যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।
১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের-শাসন শুরু হয়। রব্বানির সময় মুজাহিদিনদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে কাবুলের দখল নেয় তালেবান। সাদা কাপড়ের মাঝে কালো হরফে কালেমা শাহদাৎ লেখা পতাকা ওঠে কাবুলে।
আফগান পতাকা অপসারণের সময় কমপক্ষে দুটি আফগান শহরে বিক্ষোভের সূত্রপাত হয়। নিজেদের পতাকা উড্ডয়ন করলেও আফগান জনগণের ওপর কোনও প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। পাশাপাশি নারী অধিকার ও শিক্ষার অধিকারের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করেছে দলটি।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দেশটির জাতীয় পতাকা পরিবর্তন না করার দাবিতে রাস্তায় মানুষ বিক্ষোভ করেছে। এ বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভের সময় গুলিতে ৩ জন প্রাণ হারান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho