
বিনোদন ডেস্ক।। অবশেষে কাটল খরা। সিনেমা হলে মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘বেল বটম’।ছবি মুক্তির পর মুখ খুললেন খুঁতখুঁতে টুইঙ্কাল খান্না। জানালেন অক্ষয়ের ‘বেল বটম’ মাস্ট ওয়াচ। বর্তমানে অক্ষয় ও টুইঙ্কাল সময় কাটাচ্ছেন লন্ডনে। সেখানেই প্রিমিয়ারে অংশ নিতে যাওয়ার সময়ে তোলা একটি ছবি পোস্ট করে বেল বটমকে প্রশংসায় ভরিয়ে দেন টুইঙ্কাল খান্না। ইনস্টাগ্রামে নায়িকা লেখেন, দেখে কী মনে হচ্ছে পার্কে বেড়াতে এসেছি? উঁহু, বরং আমরা আরও ভালো কাজের জন্য যাচ্ছি। মিস্টার কে-র ফ্যাবুলাস ছবি ‘বেল বটম’-এর স্ক্রিনিংয়ে। টুইঙ্কালের এই পোস্টে কমেন্ট করেন অক্ষয় কুমারও। লেখেন, ইনি বেল বটমকে অ্যাপ্রুভ করেছেন, আবার বলেছেন মাস্ট ওয়াচ। এ তো আমার কাছে পার্কে বেড়াতে যাওয়ার মতোই! তবে টুইঙ্কাল বেল বটমকে মাস্ট ওয়াচ লিখেছে, আমাকে না। টুইঙ্কাল এর মন্তব্য চোখ এড়ায়নি অজয় দেবগানেরও। টুইট করে অক্ষয়কে শুভেচ্ছা জানিয়ে অজয় লেখেন, প্রিয় আক্কি, বেল বটম দারুণ রিভিউ শুনছি অনেকের থেকেই। অসংখ্য শুভেচ্ছা। এই সময়ে ছবির থিয়েট্রিকাল রিলিজের যে সিদ্ধান্ত তুমি নিয়ে তা প্রশংসাযোগ্য। তোমার সঙ্গে আছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho