ঢাকা ব্যুরো ।।
যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আসছে আগামী ৩০ আগস্ট। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার এ চালান কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানান।
এর আগে সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরো ৬০ লাখ টিকা পাওয়া যাবে। ওই ৬০ লাখ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে। বাকি টিকা ক্রমান্বয়ে সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানান তিনি।
গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। ২১ জুন সকাল থেকে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়। এর আগে ৩১ মে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho