
মিলন হোসেন,বেনাপোল ।।
জন্মের পর থেকে আমৃত্যু কেউ সুখে বসবাস করেন আবার কাউকে সারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। তাদের জীবনের সংগ্রাম যেন শেষ হয় না। এমনই এক সংগ্রামী নারী জীবন যুদ্ধে জয়ী হার না মানা জায়েদা খাতুন। অভাব দূর করতে জীবন ও জীবিকার অবলম্বন হিসেবে হাতে তুলে নিয়েছে ইজিবাইকের স্টিয়ারিং। আর ১০ জন মেয়ের মতো যে বয়সে স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করার কথা সেই বয়সে জায়েদার জীবন কাটছে ইজিবাইকের সিটে চালকের আসনে বসে। কাঁক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত যশোর শহর ও শহরতলীর অলিগলিতে যাত্রী টেনে যা আয় হয় তার সিংহভাগ চলে যায় এনজিও’র কিস্তি পরিশোধ করতে। বাকি টাকা দিয়ে চলে জায়েদার জীবন সংগ্রাম। তারপরও জায়েদা খুশি। তার কথা সৎ পথে পরিশ্রম করে যা পাচ্ছি তাতে বরকত আছে। এখন আর কেউ তাকে চোরাকারবারি বলে ডাকে না। সবাই সম্মান করে ডাকে জায়েদা আপা। অনেকে আবার জায়েদা ড্রাইভার বলেও ডাকে। জায়েদা বেগম বলেন, ‘বারবার দুর্ঘটনার শিকার হয়ে মনস্থির করি ইজিবাইক চালাবো। একটি সমিতির সদস্য হয়ে সেখান থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে এক লাখ ষাট হাজার টাকা দিয়ে একটি ইজিবাইক কিনি। ২০১৭ সালে জুন মাসে ইজিবাইকের স্টিয়ারিং ধরে রাস্তায় নেমে পড়ি। গত পাঁচ বছর ইজিবাইকের চাকার সঙ্গে ‘সচ্ছলতার চাকাও’ চালু রেখেছি। জায়েদা বেগম অরো জানান, ‘আমি এখন অনেক ভালো আছি। প্রতিদিন ৫শ’ থেকে ৬শ’ টাকা আয় হয়। পাঁচ বছরের আয়ের টাকায় চার শতক জমিও কিনেছি। মাথা গোঁজার জন্য একটি ঘর তৈরির কাজ শুরু করেছি। তবে জায়েদা আক্ষেপ করে বলেন, ‘আমি নারী হয়ে ইজিবাইক চালাই বলে অনেকে বিশেষ করে পুরুষ চালকেরা নানা কটু কথা বলেন। হেনস্তা হতে হয় পুরুষ চালকদের কাছে। তবে যে যাই বলুক আর কোনো দিন অন্ধকার জগতে ফিরে যেতে চাই না। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এই পথ চলায়। এই ভালোবাসা নিয়েই বাকি জীবন কাটাতে চাই। শার্শা -বেনাপোল ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস ভূঁইয়া বলেন, এ জেলায় একমাত্র নারী ইজিবাইক চালক জায়েদা বেগম। তিনি আগে কালোবাজারির সঙ্গে জড়িত ছিলেন। সেখান থেকে ইজিবাইক চালক হওয়া এটা একটা দৃষ্টান্ত। তাকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho