ঢাকা ব্যুরো ।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, মির্জা ফখরুল হতাশায় নিমজ্জিত। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, এতে মনে হচ্ছে, তিনি এমন হতাশায় নিমজ্জিত যে এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন। যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার বিরুদ্ধে কথা বলছেন। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, তাদের সঙ্গে মিটিং করে বলেন, আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। আমার প্রশ্ন হচ্ছে, তারা কোন চেতনা ধারণ করেন?
তথ্যমন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি এসব কথা বলেন। এতে তার (ফখরুল) মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা ড্যাবের ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পারেন। কারণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানীং যে বক্তব্য দিচ্ছেন, এতে সত্যিই আমার মনে হচ্ছে, তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।
বঙ্গবন্ধু প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশকে পুনর্গঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা দেশ চায়নি, পাকিস্তানি অপশক্তি, যারা পাকিস্তানের হয়ে লড়েছে, তাদের যৌথ সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু তার স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। কিন্তু তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নপূরণের পথে অনেক দূর এগিয়েছে।
দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা স্বাধীনতাবিরোধীদের নিয়ে রাজনীতি করে, যারা আফগানিস্তানে তালেবান দখলের পর উল্লসিত হয়, তাদের এই অগ্রগতি পছন্দ হয় না। যাদের পছন্দ হয় না, তারা আবার হতাশার মধ্যেও আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho