শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে সফিক মোল্লা নামে ওই চালককে মারধর করলে সন্ধ্যায় মারা যান তিনি। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
জানা গেছে, চর রমনীমোহন গ্রামের আসমত আলী সড়কের কাঁচা রাস্তা মেরামত করা নিয়ে চাঁদার দাবি তোলে স্থানীয় কয়েকজন যুবক।
স্বজনরা জানান, সফিক মোল্লা ও অন্য আরেক চালকের কাছে দুইশ’ টাকা দাবি করলে তারা ১০০ টাকা দেন। পরে বাড়ি ফেরার পথে সফিকের কাছে আবারও চাঁদার দাবি করে তৌহিদ ও মোমিন। চাঁদা দিতে না চাইলে সফিককে মারধর করে তারা। মারধরের পর অসুস্থ হয়ে বমি করতে থাকে সফিক। এদিন সন্ধ্যার দিকে নিজ বাড়িতেই মারা যান তিনি। ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
লক্ষ্মীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho