বার্তাকণ্ঠ ডেস্ক রিপোর্ট।।
করোনাভাইরাসের টিকার জন্য অন্তঃসত্ত্বা নারীদের এসএমএস ছাড়াই টিকা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এসএমএস পাওয়ার ক্ষেত্রে বয়স্ক জনগোষ্ঠী ও ১৮ বছর ঊর্ধ্বের শিক্ষার্থীদের অগ্রাধিকারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর এবং কোভিড ১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়।
নির্দেশনায় বলা হয়, নিবন্ধিত অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারী মায়েদের এসএমএস ছাড়াই কেন্দ্রে আসামাত্র রেজিস্ট্রেশনকৃত নির্ধারিত কেন্দ্র থেকে ভ্যাকসিন প্রদান করতে হবে।
অন্তঃসত্ত্বা নারীদের ভ্যাকসিন গ্রহণের আগে অবশ্যই (গর্ভ ধারণের প্রমাণস্বরূপ) এএনসি কার্ড/ বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থাপত্র প্রদর্শন করতে হবে এবং তাদের জন্য নির্ধারিত সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে।
এতে আরো বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিবন্ধিত বয়োজ্যেষ্ঠ নাগরিক ও ১৮ বছর ঊর্ধ্ব শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে এসএমএস প্রদান করে দ্রুত কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করতে হবে।
এদিকে দেশে এ পর্যন্ত ২ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ২১১ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৭৪২ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮০ লাখ ৪৫ হাজার ৪৬৯ জন মানুষ।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬ লাখ ২০ হাজার ৮৩৯ আর নারী ৭৮ লাখ ৬৮ হাজার ৯০৩ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪৯ লাখ ১৪ হাজার ৮০৩ আর নারী ৩১ লাখ ৩০ হাজার ৬৬৬ জন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho