
টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে প্রদীপের স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় বিশেষ জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে দুপুরে পুলিশের কড়া পাহারায় বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন গত ২৬ জুলাই আদালতে দেওয়া চার্জশিটে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে হস্তান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়।
অভিযোগপত্রে মোট ২৯ জনকে এ মামলায় সাক্ষী করা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবী অ্যাডভোকেট স্বভু প্রসাদ বিশ্বাস দাবী করে বলেন, এই ঘটনার সঙ্গে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই।
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাশ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে কারাগারে রয়েছেন ওসি প্রদীপ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho