
বিনোদন ডেস্ক।। খানিক ফুরসত পেয়েই স্ত্রী ও সন্তানকে সময় দিতে আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ভালোভাবেই সেখানে পৌঁছেছেন বলে গণমাধ্যমকে তিনি জানিয়েছেন।
সম্প্রতি শাহীন সুমনের ওয়েব সিরিজ 'মাফিয়া'র শুটিং, অনন্য মামুনের 'অমানুষ' সিনেমার শুটিং ও ডাবিং৷ সব শেষ করেছেন । নতুন কিছু কাজ হাতে আছে । তবে সেগুলোর শিডিউল আপাতত দিচ্ছেন না ঢালিউডের খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।
জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর দেশে থাকলেও আগে থেকেই তার স্ত্রী মিতা এবং দুই পুত্র সন্তান হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করেন। মূলত স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করতে তার আমেরিকায় যাওয়া।মিশা সওদাগর বলেন, পরিবারকে সময় দিতে কয়েক মাস আগে যাওয়ার কথা থাকলেও সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে যেতে পারিনি। শুটিংয়ের ব্যস্ততা আপাতত কম আর স্ত্রী ও সন্তানদের খুব বেশি মিস করছিলাম। তাই একটু ফাঁকা সময় পেয়ে চলে আসলাম তাদের কাছে। তাদের সঙ্গে এখানে খুব সুন্দর সময় কাটছে আমার।
তিনি আরও বলেন, এবার অনেকদিন থাকার ইচ্ছে আছে। দেশে ফেরার খুব একটা তাড়া নেই। কমপক্ষে মাসখানেক তো থাকবোই।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho