প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ৩:৩৯ পি.এম
সখীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

এস এম ফারুক আহমেদ, সখীপুর (টাঙ্গাইল)।।
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ কোম্পানির দুই কর্মী নিহত হয়েছেন।
গতকাল (১১ সেপ্টেম্বর) শনিবার রাত সাড়ে ১০টার দিকে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরাফাত হোসেন (৩১) ও দেলোয়ার হোসেন (২৮)। নিহত আরাফাত একমি কোম্পানিতে এবং দেলোয়ার হোসেন গ্লুটেক কোম্পানিতে রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুর উপজেলায় দায়িত্বরত ছিলেন।
নিহত আরাফাতের বাড়ি নাটোর ও দেলোয়ার হোসেনের বাড়ি দিনাজপুরে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলে করে কাজ শেষে সখীপুর ফিরছিলেন। আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেল সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আরাফাত ও দেলোয়ার মারা যায়।
এদিকে ঘটনার পরপরই রাত সাড়ে ১১টার দিকে সখীপুর থানা-পুলিশ লাশ দু'টি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন বলেন, "দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দেওয়া সেই কাভার্ডভ্যান আটক করা হয়েছ।"
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho