
বিনোদন ডেস্ক।।চিত্রনায়িকা পরীমণি কারাগার থেকে মুক্তি পেয়েছেন সবে ১২ দিন। কাছের মানুষজনের সঙ্গে উপভোগ করছেন মুক্ত জীবন। এরই মধ্যে নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ তাকে দেখা গেলো রাজধানীর একটি হাসপাতালে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফেসবুকে একাধিক ছবি পোস্ট করেন পরীমণি। যেগুলো তোলা হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই একটার সাথে আমার কোনো ব্রেকআপ নাই।’
কথাটি যে তিনি হাসপাতালকে ইঙ্গিত করে বলেছেন, তা বোঝাই যায়। শারীরিক অসুস্থতার কারণে প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত তিনি। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। এ জন্য ভারতে গিয়ে পর্যন্ত চিকিৎসা নিয়েছেন নায়িকা। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি। ধারণা করা হচ্ছে, ওই রোগের জন্যই রবিবার হাসপাতালে গিয়েছেন পরীমণি।
এছাড়া এক মাস কারাবাসের ফলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। সেটার জন্যও যেতে পারেন। বিষয়টি জানার চেষ্টা করা হলেও পরীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho