বিনোদন ডেস্ক ।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি আগামীকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজিরা দেবেন। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ২৭ দিন কারাবাসে থাকার ফলে মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছেন পরীমনি। গায়ে হালকা জ্বর, সেই সঙ্গে ভার্টিগো রোগের কারণে সম্প্রতি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন নায়িকা। হাসপাতালে বেশিক্ষণ থাকতে হয়নি তাকে। চেকআপ করিয়ে বাসায় ফিরেছেন তিনি।
এর আগেই জানা যায়, ভার্টিগো নামের একটি রোগে আক্রান্ত পরী। অনেক দিন ধরেই রোগটি তাকে ভোগাচ্ছে। প্রায়ই হাসপাতালে ছুটতে হয় তাকে। এ জন্য ভারতে গিয়েও চিকিৎসা নিয়েছেন তিনি। কিন্তু পুরোপুরি আরোগ্য লাভ করতে পারেননি।
তরুণ নির্মাতা ইফতেখার শুভর ‘মুখোশ’ দিয়ে চলচ্চিত্রের কাজে ফিরেছেন পরীমনি। এরই মধ্যে দুদিন কাজও করেছেন তিনি। কাজে ফেরা প্রসঙ্গে পরী বলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি খুশি। দেশের মানুষ আমাকে চলচ্চিত্রের জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাই আমার শক্তি, সাহস ও প্রেরণার উৎস, তাদের কারণেই আমাকে এগিয়ে যেতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho