স্পোর্টস ডেস্ক ।।
চলতি মাসে শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের দ্বিতীয় মেয়াদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার ৪৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। তবে বিসিবি নির্বাচনের জন্য সময় নেবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায় বোর্ড। এজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন দেওয়ার ইচ্ছা বোর্ডের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা তুলে দেয়ার কথা জানিয়েছিলেন বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের ভেতর করতে হবে নির্বাচন। জানা গেছে, সেই হিসাব করেই ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের সদস্য ও বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের বরাতে জানা গেছে নির্বাচনের সম্ভাব্য সময়। সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ডের নির্বাচন। এজন্য শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন কমিশনের সদস্যরা।
বৈঠকেই ঠিক হবে নির্বাচনের চূড়ান্ত তারিখ। আর ২০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে চূড়ান্ত কাউন্সিলরদের তালিকা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে। বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho