
সালমান শাহর পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ১৯৭১ সালের আজকের এ দিনে (১৯ সেপ্টেম্বর) সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী। মা নীলা চৌধুরী। সোহানুর রহমান সোহানের হাত ধরে নব্বই দশকে সিনেমায় পা রাখেন সালমান শাহ।
জন্মদিনে তাকে স্মরণ করে শাকিব খান লিখেছেন, ‘দ্যুতিময় এক শিল্পীর নাম সালমান শাহ। বেঁচে থাকলে তিনি আজ ৫০ বছরে পা রাখতেন। হয়তো বয়সের ছাপ ফুটে উঠত তার হাসিতে। গলায় ভর করত গাম্ভীর্য। দুয়েকটা সাদাচুল দেখা গেলেও তার নায়কসুলভ ব্যক্তিত্বের সামনে হয়তো কোনো পাত্তাই পেতাম না! তাকে নিয়েই ৫০তম জন্মদিনের সুর্বণজয়ন্তী পালন করতাম।’
ঢালিউড ভাইজানখ্যাত শাকিব খান আরও লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ক্ষণজন্মা এ মানুষটি ২৫ বছর আগে চলে গেলেও আজও আমার মনে সেই ২৫ বছরের তরুণ নায়ক হয়ে দাগ কেটে আছেন। যে দাগটা তার প্রস্থানের এত বছর পরও জ্বলজ্বলে।
ভবিষ্যতেও সালমান শাহকে বাংলার মানুষ স্মরণ করবে উল্লেখ করে শাকিব খান লেখেন, ‘অভিনয় জীবনে অল্পসময়ে এত মানুষের ভালোবাসা পাওয়া যে সত্যি দুর্লভ ভাগ্যের ব্যাপার, সেটা সালমান শাহকে দেখলে বোঝা যায়। আজও বাংলার মানুষ তাকে আবেগ ও শ্রদ্ধায় স্মরণ করছে, ভবিষ্যতেও করে যাবে। একজন মানুষ অমরত্ব পায় তার কর্মের মাধ্যমে। সালমান শাহ নামক মহান শিল্পী অকালে চলে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছেন।
শাকিব আরও উল্লেখ করেন, ‘তিনি বেঁচে থাকবেন তার ভক্ত অনুরাগীদের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে। শুভ জন্মদিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নায়ক সালমান শাহ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho