
আপনার ভালো কোন কাজের জন্য ভালো বন্ধু উৎসাহী করে তুলবে। যেন আরো ভালো করতে পারা যায়। তাই উৎসাহী বন্ধু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
একজন ভালো মানুষের মৌলিক দিক হল সততা। সৎ বন্ধু তার বন্ধুর খারাপ কখন ও কাম্য করে না। তাই ভালো বন্ধু নির্বাচন করতে হলে সৎ বন্ধু খুঁজতে হবে। কথাই আছে, “সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। তাই পঞ্চাশ জন অসৎ বন্ধুর থেকে একজন সৎ বন্ধু শ্রেয়।
আপনার বন্ধুটি আপনার কথা গুলো শুনতে কতটা আগ্রহী তা আপনাকে দেখতে হবে। আপনি যখন কথা বলেন তখন সে আপনার কথা গুলো মনোযোগ দিয়ে শুনে কিনা। আপনি যখন তার সাথে কথা বলেন তখন সে কি ফেইজবুক কিংবা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে? তাহলে বুঝতে পারবেন সে আপানার কথা শুনতে আগ্রহী না। প্রকৃত বন্ধু তার বন্ধুর চোখের দিকে তাকিয়ে তার সব কথা শুনে।ভালো বন্ধু নির্বাচন করার জন্য খেয়াল রাখা উচিৎ।
আপনাকে কতটুকু সময় দেয়:
প্রকৃত বন্ধু তার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন তার বন্ধুর ডাকে তাকে সময় দিবে। তাই ভালো বন্ধু নির্বাচনে বন্ধু তোমাকে কেমন সময় দেয় সে দিকে খেয়াল রাখতে হবে।
আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজের প্রয়োজনে সকলের সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং প্রয়োজন পুরিয়ে গেলে তাদের আর খুঁজে ও পাওয়া যায় না। তাদের থেকে নিজেকে দূরে রাখুন। প্রকৃত বন্ধু হবে স্বার্থহীন যে কিনা নিজের কোন স্বার্থ ছাড়াই বন্ধুদের সাথে সময় ব্যয় করবে।
সমালোচক হতে দূরে থাকুন:
আপনার বন্ধুটি যদি আপনার কাছে তার খুব ভালো অন্য আরেকটি বন্ধু অনুপস্থিতিতে তাকে নিয়ে খারাপ কিছু বলে তাহলে বুঝবেন যে সে আপনার অনুপস্থিতিতে অন্য বন্ধুর সাথে আপনাকে নিয়ে সমালোচনা করছে। এই ধরনের বন্ধু কখনো ভালো বন্ধু হতে পারে না। তাই এদের থেকে সব সময় দূরে থাকুন।
আপনার বন্ধুটি আপনাকে কতটুকু গুরুত্ব দেয়। সে কি বাজার কিংবা জনকোলাহলে আপনাকে পাত্তা দেয় নাকি এড়িয়ে চলে। প্রকৃত বন্ধু শত হাজার লোকের ভিড়ে ও আপানার সাথে কথা বলবে এবং আপনাকে পাত্তা দিবে।
কিছু বন্ধু আছে আপনার সুখের সময় আপানার পাশে থাকবে আর আপনার দুঃখের সময় তাদের আপনি ডাকলে ও তারা আপনার ডাকে সাড়া দিবে না। এই ধরনের বন্ধু পরিহার করুন।
আপনার বন্ধুটি কতটুকু কথা দিয়ে কথা রাখে সে দিকে খেয়াল রাখতে হবে। সে কি আপনার কথা রাখতে চায় কিনা। প্রকৃত বন্ধু তার বন্ধুকে কথা দিয়ে কথা রাখে।
উদার ও খোলা মন:
উদার ও খোলা মনের বন্ধুরা প্রকৃত বন্ধু। কারণ, তারা সব সময় অন্যের উপকার করে থাকে। তার থেকে আপনার কিছু শিক্ষনীয় বিষয় আছে। তারা মানুষ কে ক্ষমা করার শিক্ষা দেয়।
অবশেষে বলতে পারি যে, ভালো বন্ধু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভালো বন্ধু নির্বাচনে আপনাকে খুব সর্তকতা অবলম্বন করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho