বিনোদন ডেস্ক ।।
দীর্ঘদিন ধরে গুঞ্জন, বলিউডের প্লেব্যাক কুইন নেহা কক্কর মা হতে চলেছেন। সম্প্রতি বেশ কিছু ছবি এ গুঞ্জনের আগুনে ঘি ঢালে। অনেক ভক্তই মনে করেছেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সংগীত তারকা।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কিছু দিন আগে একবার জনসম্মুখে দেখা মিলেছিল নেহার। সেখানে তাঁকে ওড়না দিয়ে পেট ঢাকার চেষ্টা করতে দেখা যায়। এর পর গুঞ্জন আরও বাড়ে। অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং নেহা কক্কর।
নেহা কক্কর সম্প্রতি নাচভিত্তিক রিয়েলিটি শো ড্যান্স দিওয়ানের তৃতীয় মৌসুমের মঞ্চে হাজির হয়েছিলেন। সেখানে তিনি অন্তঃসত্ত্বার গুঞ্জন নিয়ে মুখ খোলেন।
ওই রিয়েলিটি শোতে নেহা কক্কর তাঁর ‘কাঁটা লাগা’ গানের প্রচারে গিয়েছিলেন। সেখানে জানান, রোহনপ্রীত সিং ও তিনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা এখনও করেননি। তবে বলেছেন, তিনি সন্তান নিতে চান। তিনি ওই শো-র প্রতিযোগী গুঞ্জনের মতো বাচ্চা চান। গুঞ্জনের নাচে আপ্লুত নেহা।
শোতে গুঞ্জন ‘লুঙ্গি ড্যান্স’ গানের তালে নাচে। নেহা কক্কর এই ছোট্ট বাচ্চাকে প্রশংসায় ভাসান। বলেন, ‘ঈশ্বর তোমার মঙ্গল করুন। শুভ কামনা রইল। রোহু (রোহনপ্রীত) ও আমি এখনও সন্তান নেওয়ার কথা ভাবিনি। কিন্তু আমাদের যদি কখনও বাচ্চা হয়, আমরা চাইব বাচ্চাটা যেন গুঞ্জনের মতো হয়।’
গেল বছরের ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন নেহা কক্কর। এর পর অবশ্য বহু বার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে শিরোনাম হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho