প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ১১:৩৯ এ.এম
হবিগঞ্জের বাহুবলে ‘কুখ্যাত ডাকাত’ সাহাব উদ্দিন গ্রেপ্তার!

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি ।।
হবিগঞ্জ জেলার বাহুবল থেকে বিভাগীয় ডাকাত দলের সদস্য সাহাব উদ্দিন (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে বাহুবল উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। সে দক্ষিণ ভবানীপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ছাতক থানায় দায়ের করা মামলা (মামলা নং-১৩, তারিখ-১১.০৪.২০১৪, ধারা; ৩৯৫/৩৯৭/৪১২ দঃ বিঃ এবং জিআর নং- ৭২/১৪, দায়রা- ৭৪৬/২০১৫ ধারা) আসামী।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। তিনি জানান- পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho