
গেল জুলাই মাসে টালিউডে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল ঋতাভরীকে নিয়ে। শোনা গিয়েছিল, মনোবিদ বন্ধুকে বিয়ে করেছেন তিনি। এবার সে বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন ঋতাভরী নিজেই। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমার বিয়ের খবরটা সত্যি।
অভিনেত্রী জানান, তার অসুস্থতার সময়ে মন ভালো করতেই তা জীবনে হবুবরের আগমন ঘটেছিল তথাগত চ্যাটার্জির। পরিচয় কীভাবে হলো? উত্তরে এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেন, এ বছর শুরুর দিকে ওর ক্লিনিক উদ্বোধন করতে গিয়েছিলাম। আমরা প্রথমেই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলাম। যখন ওকে ভালো করে চিনতে শুরু করেছি, তখন আমি শয্যাশায়ী। দ্বিতীয় সার্জারির পরে ও আমার বাড়িতেই আসত দেখা করতে। ফলে খুব তাড়াতাড়ি আমরা কাছাকাছি এসেছিলাম।
এরপর নায়িকা ধীরে ধীরে অনুভব করতে লাগলেন, তিনি কারও ওপর নির্ভর করতে পারছেন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ঋতাভরী জানান, ইচ্ছা আছে ডিসেম্বর আংটিবদল করার। তারপর দুজন কিছুদিন একসঙ্গে থাকবেন তারা। কোভিড পরিস্থিতি ঠিক হলে জাঁকজমকভাবে বিয়ের আয়োজনের পরিকল্পনা করেছেন ঋতাভরী।
অভিনেত্রীর ভাষায়, আপনারা আমার বিয়ের যে খবর পেয়েছে তা সত্যি। কিন্তু পাত্র খুবই লাজুক। সে চায় না তার নাম এবং ছবি প্রকাশ হোক। আংটিবদল অনুষ্ঠান খুব বড় আয়োজনে করব না। কাছের লোকজনদের নিয়েই সারব।
এদিকে ‘এফআইআর’ সিনেমায় ঋতাভরীর বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। আসছে পূজায় মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া অনুরাগ কাশ্যপের প্রযোজনায় একটি হিন্দি সিনেমায় অভিনয় করবেন ঋতাভরী। তার হাতে আছে ‘মায়া মৃগয়া’ নামের আরও একটি সিনেমা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho