ঢাকা ব্যুরো ।।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাম্প্রতিক সময়ে বিএনপিকে নিয়ে দেয়া নানা বক্তব্যের কড়া সমালোচনা করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “জাফরুল্লাহ চৌধুরী একজন বর্ষিয়ান ব্যক্তি। তিনি মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন। তিনি মাঝে মাঝে বিএনপি ও বিএনপি’র নেত্রী সম্পর্কে এমন কথা বলেন যা সকল সভ্যতা, সুরুচির বাইরে চলে যায়।”
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাইরে না মুক্ত সেটা তো অবশ্যই তার জানার কথা। খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, এখন গৃহবন্দী। অনেক শর্ত আরোপ করে তাকে বাসভবনে রাখা হয়েছে। তিনি মুক্তভাবে কোথাও যেতে পারেন না। এখন তিনি মুক্ত হলে কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেটা তো তার সিদ্ধান্ত।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এদেশে দীর্ঘ সময় বিএনপি'র নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার যে অসীম সাহসিকতা জাতি এটা কোনোদিন ভুলে যাবে না। আজও তিনি যে কারাবন্দীর নির্যাতন সহ্য করছেন- এটাও গণতন্ত্র উদ্ধারের বিশাল একটি সংগ্রামের অংশ। তাকে যে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা হয়েছে এটা গোটা জাতি জানে, সারা বিশ্ব জানে।
বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন,‘এখন বেগম খালেদা জিয়া কী অবস্থায় আছেন সেটা জাফরুল্লাহ চৌধুরী জানার কথা। তার পরেও জাফরুল্লাহ চৌধুরী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মাঝে মাঝে এমন মন্তব্য করেন যে মন্তব্যটা রুচিশীল নয়। মনে হয় কোন শক্তিকে খুশি করার জন্য তিনি এসব কথা বলেন। দেশের বৃহত্তম দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তার প্রজ্ঞা তার চিন্তাভাবনা এবং এই দেশের বর্তমান যে সঙ্কট এই সব কিছু বিশ্লেষণ করে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ সব মহলের কাছে সমাদৃত।
রিজভী বলেন,‘অনেকেই বলেন বা আমরা খবরের কাগজে দেখি জাফরুল্লাহ চৌধুরীকে জাতীয়তাবাদী শক্তির সমর্থিত বুদ্ধিজীবী বলা হয়। যদি তাই হয় তাহলে তিনি প্রকাশ্যে যেভাবে বিএনপি'র নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মন্তব্য করেন, এটা সব সভ্যতা ও শিষ্টাচারের বিপরীত।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে এখন ইস্পাত কঠিন ঐক্য বিদ্যমান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho