প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২১, ৭:০৬ পি.এম
সাতক্ষীরায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো।। সাতক্ষীরায় ১০ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ ওই ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলার টিকেট এলাকার তারক মন্ডলের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পূর্ণিমা দাস (১৬) টিকেট এলাকার শান্তি রঞ্জন দাসের কন্যা এবং সাতক্ষীরা সদর উপজেলার গাভা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে তারকের বাগানে পূর্ণিমা দাসের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।
গাভা হাইস্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর বিশ্বাস ছাত্রীর অভিভাবকের উদ্ধৃতি দিয়ে বলেন, পূর্ণিমা দাস বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। ধারনা করা হচ্ছে কেউ তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী তারক মন্ডলের বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে।
দেবহাটা থানার এসআই ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতলে পাঠানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho