প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৯:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৯:২৮ পি.এম
রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
নিরাপদ খাদ্য নিশ্চিতকরনে ও ভোক্তা অধিকার বাস্তবায়নে রাজবাড়ী জেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল হুদার নেতৃত্বে কালুখালী উপজেলার চরনারায়নপুর ও বাংলাদেশ হাটের খাদ্য প্রতিষ্ঠান গুলিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করা,প্যাজেজিং করা, সংরক্ষণ করা, অবৈধ রং এবং রাসায়নিক দ্রব্য ব্যবহার করা করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় হুমায়ুন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক মোঃ হুমাযুন খান কে ১০,০০০ পাটোয়ারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীর মালিক হামিদ পাটোয়ারী কে ৫,০০০ এবং মূল্য তালিকা না থাকায় মোঃ শামীম খানকে ১,০০০ টাকা সর্বমোট ১৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়, এবং সর্তক করা হয়।
সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রমানিক।
এধরনের অভিযার নিয়মিত চলবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho