প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৪:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ২:০২ পি.এম
লালমনিরহাট হাতীবান্ধায় কৃষককে কুপিয়ে হত্যা

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি ।।
লালমনিরহাটে জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ২ নং ওয়ার্ড দোয়ানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এলাকায় আব্দুল মালেক (৪২) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা । পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে ।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দোয়ানী এলাকায় নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।আব্দুল মালেক গড্ডিমারী ইউনিয়নের ২ নং ওয়াডের দোয়ানী নামক এলাকায় আব্দুল বারেকের ছেলে বলে জানা গেছে।
লালমনিরহাট সিনিয়ন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল মালেক বাড়ির সামনে একটু অন্ধকারে একা বসে ছিলেন। এ সময় পিছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ সোমবার জেলার মর্গে পাঠানো হবে রিপোর্ট পেলে বিষয়টি গুরুত সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।এছাড়াও হত্যাকাণ্ডের কারণ জানতে আব্দুল মালেকের পরিবারের সাথে কথা বলেছে পুলিশ। একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho