বিনোদন ডেস্ক ।।
প্রমোদতরীর পার্টি থেকে সোজা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতর। শাহরুখ-পুত্র এমন বিপাকেও যে পড়তে পারেন, তা বোধ হয় তিনি নিজেও ভাবেননি। টানা ১৬ ঘণ্টা একটি রুদ্ধদ্বার কক্ষে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিয়ান খানকে। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছর বয়সী এ তারকাপুত্র।
একটি রুদ্ধদ্বার কক্ষে দীর্ঘ জিজ্ঞাসাবাদে শেষ পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারেননি আরিয়ান। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।
আরিয়ান মাদক নেওয়ার কথা স্বীকার করে নেন। প্রথমে অনুশোচনা প্রকাশ করে জানিয়েছিলেন, জীবনে এই প্রথম মাদক সেবন করেছিলেন তিনি।
কিন্তু আরিয়ানের সেই স্বীকারোক্তিতে সন্তুষ্ট হয়নি এনসিবি। আরও গভীরে গিয়েছে তদন্ত। উঠে এসেছে তথ্যও। জানা গেছে, চার বছর ধরে মাদক সেবন করছেন তিনি। দুবাই, লন্ডন এবং আরও অন্য দেশে গিয়েও নেশা করতেন তিনি।
নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেফতার হন আরিয়ানসহ মুনমুন ধমেচা ও আরবাজ শেঠ মার্চেন্ট।
ইতোমধ্যে ছেলের জন্য আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে গেলেই তার হয়ে জামিনের আবেদন করবেন তিনি।
‘পাঠান’ ছবির কাজের জন্য স্পেন যাচ্ছিলেন শাহরুখ। বিদেশ যাওয়ার কথা ছিল গৌরী খানেরও। কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho