প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২১, ৯:৩৪ পি.এম
মহাসড়কে ডাকাতিকালে রূপগঞ্জে আটক ১

মুরাদ হাসান, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে চলন্ত ট্রাক থামিয়ে ডাকাতিকালে একজনকে আটক করেছে পরিবহন চালকরা। এসময় পালিয়ে যায় আরো ৩ ডাকাত। সোমবার ভোররাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাবো পৌরসভার খাদুন এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে।
ট্রাক চালক রাসেল মিয়া জানান, তিনি দিনাজপুর কোতয়ালী থানার শেখপুরা এলাকার ওমর আলীর ছেলে। গত ৪ রবিবার তিনি তার ব্যবহারিত ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১১-৯৪৮৭) তে কাচামাল বোঝাই করে দিনাজপুর থেকে হেলপাল দেলোয়ারসহ যাত্রাবাড়ি আড়তে আসেন। পরে রাত ২ টার দিকে নতুন ভাড়ার আসায় গাড়ি নিয়ে তিনি উপজেলার রূপসী এলাকার দিকে চলে আসেন।
সোমবার ভোররাত ৩ টার দিকে তার গাড়িটি খাদুন এলাকার শিকদার গার্মেন্টস এর সামনে পৌছুলে একদল ডাকাত চলন্ত গাড়ি থামিয়ে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে লুট করতে শুরু করে। এসময় তাদের ডাক-চিৎকারে আশেপাশের থেমে থাকা ও চলন্ত গাড়ির চালক হেলপারের ধাওয়া করে উপজেলার খাদুন এলাকার মোসলেম উদ্দিন ভূইয়ার ছেলে ডাকাত সোহেল ভূইয়া( ৩৯)কে আটক করে।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তার সহযোগী রূপসী স্লুইসগেইট এলাকার সোহরাব কাজীর ছেলে তানসেন কাজী, লেহাজউদ্দিনের ছেলে জহির ও মনু মিয়ার ছেলে আকরাম লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনাটি ডাকাতির নয়, কিছু মাদকাসক্ত ব্যক্তি গাড়ি থামিয়ে চাদা দাবি করেছিল। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনায় চাদাবাজির মামলা দায়ের করা হয়েছে। আটক আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho