
বিনোদন ডেস্ক।। জামিন পাননি বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আপাতত জেলের রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটবে তার। বর্তমানে আর্থার রোড জেলে রাখা হয়েছে তাকে। করোনাবিধি মেনে সেখানে তিন থেকে পাঁচ দিন নিভৃতবাসে কাটাবেন আরিয়ান। তবে তারকা-সন্তান বলে কোনও রকম ‘বিশেষ আয়োজন’ করা হবে না তার জন্য। আর পাঁচজন হাজতবাসীর মতোই থাকবেন ‘কিং খান’-এর পুত্র। কোন রুটিন মেনে আগামী কয়েক দিন চলবেন বাদশাহপুত্র?
প্রতিদিন ঘড়ি ধরে স্থানীয় সময় ঠিক ৬টায় ঘুম থেকে উঠিয়ে দেওয়া হবে প্রত্যেক অভিযুক্তকে।
সকালের নাস্তা দেওয়া হবে সকাল ৭টায়।
জেলে যা রান্না হয়, অভিযুক্তরা যা খান তা-ই খাবেন। বাইরের খাবার সেখানে নিষিদ্ধ। বেলা ১১টার মধ্যে অভিযুক্তদের দুপুরের খাবার দিয়ে দেওয়া হবে।
দুপুর এবং রাতের খাবারের তালিকায় থাকবে রুটি, তরকারি, ডাল এবং ভাত। এর বাইরে আর কিছুই দেওয়া হবে না হাজতবাসীদের।
খাওয়া-দাওয়ার পর জেলের ভিতরেই হাজতবাসীদের হাঁটাচলা করতে দেওয়া হয়। কিন্তু আরিয়ান এবং তার সঙ্গীদের ক্ষেত্রে এখনও সেই নিয়ম প্রযোজ্য নয়। তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নিভৃতবাসে থাকার পর জেলের মধ্যে নির্দিষ্ট সময়ের জন্য ঘোরাফেরা করতে পারবেন তারা। সন্ধ্যা ৬টার মধ্যে আবার রাতের খাবার দিয়ে দেওয়া হবে।
বরাদ্দ খাবারের বাইরে ক্যান্টিন থেকে আরও খাবার চাইলে আরিয়ান এবং তার সঙ্গীদের টাকা দিতে হবে। মানি অর্ডারের মাধ্যমে সেই টাকা আনানো যেতে পারে। আপাতত হাজতে এভাবেই সাদামাটা দিন কাটবে আরিয়ানের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho