বিনোদন ডেস্ক ।।
প্রথমবার মা হলেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল নাজিরা মৌ। রাজধানীর একটি হাসপাতালে ১১ অক্টোবর রাত ১০টা ৫৪ মিনিটে ফুটফুটে এক কন্যাসন্তানের মা হন মৌ। মেয়ের নাম রাখা হয়েছে মাইরা রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরা মৌ নিজেই।
জানা যায়, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। নির্ধারিত সময়ের ২৪ দিন আগের সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের দু-তিন দিনের মতো থাকা লাগবে। মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানীর একটি ঘরোয়া আয়োজনে রেস্তোরাঁয় বিয়ে হয় নাজিরা মৌয়ের। তার স্বামী নাম মিজানুর মুরাদ রহমান পেশায় ব্যবসায়ী। তিনি থাকেন যুক্তরাজ্যে।
উল্লেখ্য,২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানার-আপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। পরের বছরই দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু। তবে এর পরের ৮ বছর শুধু র্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন তিনি।
ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করছেন রুপালি পর্দায়ও। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পান এই গ্ল্যামারকন্যা। নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’।এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho