
নিজের বিয়ে নিয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন রাইমা। পূজা উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্যক্তিজীবন নিয়ে বিভিন্ন তথ্য। পাশপাশি উত্তর দিয়েছেন তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জনের।
এক চিত্রগ্রাহকের সঙ্গে প্রেম করছেন রাইমা। এমন কান কথা ছড়িয়ে পড়েছিল টালিপাড়ায়। এ প্রসঙ্গে উত্তর দেওয়ার আগে কিছুটা উষ্মা প্রকাশ করেন রাইমা। বলেন, ‘আমাকে নিয়ে যা না তাই লেখা হচ্ছে। এতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার বাবা-মা আছেন। তাদের বন্ধুরা এসব মিথ্যা গল্প তাদের পাঠান। তখন খুব খারাপ লাগে, ভীষণ রেগে যাই।’
সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করব না। নিজের কাজটাই মন দিয়ে করব। নিজের মতো করে থাকব।’ পূজার খাওয়াদাওয়া প্রসঙ্গে রাইমা জানান, মাংস খেতে ভালোবাসেন তিনি। পূজার চার দিন পাঁঠার মাংস ছাড়া তার চলবেই না।
এবার পূজার নিখিল জৈনর সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছেন রাইমা। তার ফাঁকে আড্ডায় মেতেছেন দুই বন্ধু। কথা বলেছেন নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে।
ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় রাইমা সেন ও নিখিল জৈন। যদিও এসব আলোচনাকে কানকথা বলেই উড়িয়ে দিয়েছেন রাইমা সেন। এসব কথা খুব বেশি কানে তোলেন না তিনি। কাজের দিকেই ফোকাস রাইমার।
অন্যদিকে নুসরাত জাহানকে ঘিরে বেশ আলোচনায় নিখিল। তুরস্কের বোদরুমে তাদের বিয়েও হয়েছিল। যদিও এ বিয়ে অস্বীকার করেছিলেন নুসরাত। বলেছিলেন, নিখিল তার ‘সহবাস সঙ্গী’। তারপরের ঘটনা প্রায় সবারই জানা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho