ঢাকা ব্যুরো ।।
মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিকেল কলেজে পরীক্ষামূলকভাবে ১২০ শিক্ষার্থীকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মেডিকেল কলেজ হলরুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কমর্সূচির উদ্বোধন করেন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, শিক্ষার্থীদের বয়স নির্ধারণ করা হয়েছে ১২ থেকে ১৭ বছরের মধ্যে। জেলা শহরের সরকারি এস কে বালিকা বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী ও গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রয়োগ করা হবে।
বাবর্তাকণ্ঠ/এনজে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho