বিনোদন ডেস্ক ।।
এবার বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহিকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০০ কোটি রুপির একটি আর্থিক প্রতারণার মামলার তথ্য পেতে ইডি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, এই মামলায় অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ভবিষ্যতেও হবে। জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবারই তাকে ডেকে পাঠানো হয়েছে। ২০০ কোটি রুপির অর্থ পাচার মামলার মূল অভিযুক্ত ভারতের চেন্নাইয়ের বাসিন্দা সুকেশ চন্দ্রশেখর। তার বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী।
তদন্তকারী সংস্থার অনুমান, এই অর্থ বিভিন্ন খাতে ব্যবহার করেছিল প্রতারণাকারী। বলিউডের বেশ কয়েকজনকে ফাঁসিয়েছিল অভিযুক্ত সুকেশ।
একই মামলায় ফের তলব করা হয়েছে আরেক বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকেও। এর আগে গত আগস্টে জ্যাকলিনকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
বার্তাকণ্ঠ/এনজে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho