প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২১, ৬:৫৮ পি.এম
বিরল রোগে আক্রান্ত রেমিট্যান্স যোদ্ধার পাশে চট্টগ্রাম প্রবাসী ক্লাব

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ।।
সংযুক্ত আরব আমিরাত প্রবাসী, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সদস্য বিরল রোগে আক্রান্ত নাসিরুদ্দিনের পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে চন্দনাইশ হাশিমপুর যান চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) চট্টগ্রাম প্রবাসী ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রামবাসী ক্লাব ও প্রবাসী সমাজ কল্যাণ সমিতি চট্টগ্রামের দুবাই প্রবাসী অসুস্থ মোহাম্মদ নাসির উদ্দিনের বিরল রোগে আক্রান্ত হওয়ার সংবাদ শুনে, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপির নেতৃত্বে ক্লাব কর্তৃপক্ষ ও দেশে অবস্থানকারী ক্লাবের প্রতিনিধিরা চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে পৌঁছে অসুস্থ নাসিরুদ্দিনের খোঁজখবর নেন।
পরবর্তীতে চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ,চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অসুস্থ নাসির উদ্দিনের হাতে চিকিৎসা সহায়তা বাবদ নগদ পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা তুলে দেন।
এই সময় ক্লাব কর্তৃপক্ষ ও প্রবাসী সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান, মহিউদ্দিন আহমেদ,আবু ইউসুফ মামুন,আবুল কাশেম,হাজী বাদশা, ইসমাইল ইমন,পলাশ সেন,আব্দুল গফুর, কামরুল ইসলাম প্রমুখ।
চিকিৎসা সাহায্যের আর্থিক সহযোগিতার অর্থ তুলে দিয়ে স্থানীয় উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ও চট্টগ্রামবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি দেশ ও প্রবাসের যে সকল সদস্য নাসির উদ্দিনের চিকিৎসা সহযোগিতা যারা পাশে দাঁড়িয়েছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সেইসাথে এইসব মানবিক কর্মকাণ্ডে সকল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনকে সরকারের পাশাপাশি এগিয়ে আসার অনুরোধ জানান।
বার্তাকণ্ঠ/এনজে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho