বিনোদন ডেস্ক ।।
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল চুটিয়ে প্রেম করছেন বলিউডপাড়ায় এমন গুঞ্জন বহুদিন ধরে চলছে। দুজন শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এ ধরনের কথা প্রায়ই শোনা যায়।
অবশেষে বলিউড সেনসেশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের বিষয়ে নীরবতা ভেঙেছেন ভিকি কৌশল। ‘আমি শিগগিরই বাগদান করতে যাচ্ছি।’
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, টাইমস অব ইন্ডিয়াকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, বিয়ের সময় হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, পাপারাজ্জিরা ঘিরে ধরলে ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ভিকি বলেন, এটি তোমাদের বন্ধুদের ছড়ানো গুঞ্জন। সময় হলে সব জানতে পারবে। তবে আমার বাগদান শিগগিরই হচ্ছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho