
হঠাৎ কাশ্মীর উড়াল দেওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন নায়িকা। জানিয়েছেন, শুটিংয়ের জন্য সেখানে গেছেন তারা। এনা সাহার ‘চিনে বাদাম’ সিনেমায় অভিনয় করছেন যশ। পর্দায় একসঙ্গে দেখা যাবে তাদের। ওই সিনেমার গানের শুটিংয়ে হবে কাশ্মীরে।
সিনেমাটি পরিচালনা করছেন শিলাদিত্য মৌলিক। অভিনেত্রী আরও জানান, দুইদিন কাশ্মীর ঘুরবেন তারা। গানের দৃশ্যধারণের জায়গা খুঁজবেন। তারপর হবে দৃশ্যধারণ।
সিনেমার গান ছাড়াও একটি মিউজিক ভিডিও চিত্রায়ণ হবে সেখান। এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে এটি। এ গানে এনার সঙ্গে থাকবেন রবি।
টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী এনা সাহা। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এর আগে নির্মাণ করেছেন ‘এসওএস কলকাতা’ সিনেমাটি। ওই সিনেমায় একটি চরিত্রে অভিনয়ও করেছিলেন এনা।
গেল দুর্গাপূজায় প্রকাশ হয়েছে ‘লিলি ডোন্ট বি সিলি’ গানটি। এ গানের ভিডিওতে নেচে পূজায় মাতিয়েছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী। এনা সাহার বোন সাক্ষী সাহাও এ গানে ধরা দিয়েছেন।
বার্তকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho