
অসুস্থরা হলেন- স্বপন চন্দ্র শীল (৩৫), তার দুই ছেলে অয়ন (৮) ও অরিদ্র (২), ভাতিজি সঞ্জিতা রানী শীল (১৩) ও ভায়রা ভাইয়ের ছেলে পার্থ দাস (৭)।
স্বপনের স্ত্রী রেখা রানী শীল ও স্বজনরা জানান, তারা সোনারগাঁওয়ের পঞ্চমি ঘাট এলাকায় থাকেন। গতকাল সোমবার (২৫ অক্টোবর) পরিবারসহ ভাতিজিকে নিয়ে স্বপন বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। ওই দিন সন্ধ্যায় শ্বশুর বাড়ি এলাকার সোমবারিয়া বাজার থেকে আখের রস কিনে আনেন। রাতে সেই রস ফ্রিজে রেখে দেওয়া হয়। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ওই ৫ জনসহ আরও কয়েকজন সেই রস খান। এর পরপরই ৫ জন অসুস্থ হয়ে পড়েন। রস খাবার কিছু সময়ের মধ্যেই তাদের মাথা ঘুরানো, বমিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
স্বপনের স্ত্রী রেখা রানীও সেই রস খেলেও তার মাথা ঘুরানো ছাড়া তেমন বেশি অসুস্থবোধ হয়নি বলে জানান তিনি।
তখন স্বজনরা তাদের ৫ জনকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, বিকেলে একই পরিবারের ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বপনকে স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালের মেডিসেন বিভাগে পাঠানো হয়েছে। বাকি ৪ জনকে ঢাকা মেডিকেলেই ভর্তি রাখা হয়েছে। তারা আখের রস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho