ডেস্ক রিপোর্ট ।।
দেশের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র (খাতা) একই কলেজে না দেখে ভিন্ন মেডিকেল কলেজে ওই খাতা মূল্যায়ন ও রেজাল্ট শিট করানো উচিত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিএমডিসি বনাম শাহ এমডি আরমান অ্যান্ড আদার্স’ মামলার শুনানিতে বৃহস্পতিবার পাঁচ বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চে তিনি বলেন, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা তো একই বিশ্ববিদ্যালয় দেখে না। অন্য বিশ্ববিদ্যালয়ে সে খাতা দেখতে পাঠানো হয়। কিন্তু মেডিকেল কলেজের শিক্ষার্থীদের রিটেনের খাতা কাটা হয় এবং রেজাল্ট শিট করা হয় যে কলেজের শিক্ষার্থী সেই একই কলেজে।
বিএমডিসির পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলমের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষার খাতা একই কলেজে না দেখে এবং রেজাল্ট শিট না করে (ডিফারেন্ট) ভিন্ন মেডিকেল কলেজে পাঠিয়ে সে খাতা দেখানো ও রেজাল্ট শিট করানো উচিত।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho