প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৪:১১ পি.এম
রূপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।।
মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সপ্রীতি, স্লোগান নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জ থানা কার্যালয়ের নব নির্মিত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশিং ডে উপলক্ষ্যে থানা পুলিশের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা একটি আনন্দ শোভাযাত্রা বের করেন। এ সময় নারায়ণগঞ্জ গ সার্কেল সহকারী পুলিশ সুপার আবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর মেয়র মিসেস হাছিনা গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ, ওসি তদন্ত হুমায়ুন কবির মোল্লা, রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইয়া, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার প্রমূখ।
এ সময় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ তার বক্তব্যে বলেন, রূপগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। তবে জনগণের সহযোগিতা প্রয়োজন। তাতে জনতার সাথে পুলিশের সম্পর্ক আরো সুন্দর হবে।
বার্তাকণ্ঠ এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho