বার্তাকণ্ঠ ডেস্ক ।।
দরজায় কড়া নাড়ছে শীত। এ সময়টাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। যদি শীতের আগে কিছু অভ্যাসে নিজেকে অভ্যস্ত করে নেওয়া যায়, তাহলে শীতকালটা সুস্থ থাকা সম্ভব। ঠাণ্ডায় জবুথবু হলেও জ্বর-কাশি আক্রান্ত করবে না, কারণ এই অভ্যাসগুলো প্রতিদিনের অংশ করে নিলে শীতের সময়টাতেও শরীর থাকবে ফিট। চলুন জেনে নেওয়া যাক সে অভ্যাসগুলো কী কী।
ফল ও সবজি
শীত মানেই নুতন নতুন সবজির সম্ভার। মৌসুমী এই সবজিগুলো শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সবজি শুধু নয়, শীতের ফলও দারুণভাবে শরীরকে ফিট রাখতে সহযোগিতা করে। এক্ষেত্রে বলা যেতে পারে, কমলালেবুর কথা। কমলালেবুতে আছে ভিটামিন সি, যা শীতে ঠাণ্ডা লাগা থেকে শরীরকে রক্ষা করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় সুস্বাদু কমলালেবু।
তাই শীতের মৌসুমে প্রতিদিন একটা করে কমলালেবু খাওয়ার অভ্যাস করতে পারেন। এতে চিকিৎসকরে কাছ থেকে দূরে থাকতে পারবেন। এছাড়াও শীতে প্রতিদিনের খাবার তালিকায় ভিটামিন ডি রাখার চেষ্টা করুন। তাই শীতে শরীরকে সুস্থ থাকতে মৌসুমী ফল-শাকসবজি খাওয়ার পাশপাশি ডিম, মাছ-মাংসও খাবেন। শীতে হজমের সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তাই খেতে দ্বিধা করবেন না।
সুস্থ রাখবে ঘুম
শীতে ঘুমাতে কমবেশি সবাই পছন্দ করেন। সবসময় মনে রাখতে হবে, স্বাস্থ্যসম্মত খাবারের পর পর্যাপ্ত ঘুম খুব দরকার। কারণ খাবার খাওয়ার পর ঠিকমতো বিশ্রাম না হলে, সেই খাবার হজম হবে না। সুস্থ থাকতে প্রতিদিন ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমের দরকার। আর শীতের ঠাণ্ডা আবহাওয়ায় এমনিতেই ঘুমের কোন সমস্যা হয় না। আর যাদের ঘুমের সমস্যা হয়, তারা প্রয়োজনে নিয়মিত শরীরচর্চা করতে পারেন। প্রতিদিন সকালে হালকা কিছু ব্যায়াম রাতে ভালো করে ঘুমাতে সাহায্য করে।
পানি পান করুন
শীতের সময়টাতে পিপাসা কম লাগে তাই অনেকেই পানি কম পান করে থাকেন। এটা একদমই ঠিক নয়। শীতেও শরীরে পানির প্রয়োজন হয়। তাই যতটা সম্ভব শীতে পানি পান করুন। শীতে স্কিন শুকিয়ে যায়। পানি বেশি করে পান করলে স্কিন ভেতর থেকে হাইড্রেড থাকবে। আর শীতে চারিদিকেই এমনিতেও শুকনো আবহাওয়া থাকে। যদি পানি পান না করা হয়, তাহলে শরীর শুকিয়ে যাবে। এতে অসুস্থ হয়ে পড়াটা অস্বাভাবিক নয়। প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি পান করবেন। স্কিনকে হাইড্রেড রাখুন। স্কিনকে ভালো রাখতে দিনে অন্তত দুইবার ময়েশ্চারাইজার লাগাতে চেষ্টা করবেন।
হাত পরিষ্কার রাখতে হবে
শীত এলেই অনেকের সর্দি-কাশির সমস্যা হয়। তাই সবসময় পরিষ্কার হাতে খাবেন। এটা বলার কারণ হলো, শীতকালে পানি হাতে লাগলে ঠাণ্ডা অনুভূত হয়, এজন্য অনেকেই পানিতে বারবার হাত ধুতে চান না। প্রয়োজনে ব্যবহার করুণ হ্যান্ড সানিটাইজার। করোনাকালে হ্যান্ড সানিটাইজারে সবাই ইতিমধ্যে অভ্যস্ত। এটা সবসময় সঙ্গে রাখুন। কারণ হাত থেকেই কিন্তু রোগ ছড়িয়ে পড়ে সর্বত্র।
তাহলে শীতে নিজেকে ভালো রাখতে এই টিপসগুলো মেনে চলার চেষ্টা করুন। শীতে বেশি করে মশলা দেওয়া খাবার খাবেন। আদা, রসুন, গোলমরিচ, জিরা দেওয়া খাবার খাবেন। বদহজম হবার সম্ভবনা যেমন নেই তেমনি উপকারও পাবেন। এছাড়াও নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে আরেকটা খুব দরকারি বিষয় হলো, নিজেকে স্ট্রেস ফ্রি রাখা। ভুলে যাবেন না, অতিরিক্ত স্ট্রেস থেকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখতে হবে। কারণ ভগ্ন মন, শরীরে প্রভাব ফেলে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho