ঢাকা ব্যুরো ।।
দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জানা যায়, প্রথমদিন শুধু মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা দেওয়া হলেও মঙ্গলবার থেকে রাজধানীর ৮টি কেন্দ্রে একযোগে টিকা কার্যক্রম শুরু হবে। পরর্বতীতে ঢাকার বাইরে ২২টি জেলায় এই টিকা কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
রাজধানীর যেসব স্কুলে টিকা দেওয়া হবে সেগুলো হলো হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর কমার্স স্কুল অ্যান্ড কলেজ, কাকলী হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল এবং মিরপুরের স্কলাস্টিকা স্কুল।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, শিক্ষার্থীরা ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া হচ্ছে। বর্তমানে এই টিকার ৭০ লাখ ডোজ মজুদ রয়েছে। নভেম্বর মাসে আরও ৩৫ লাখ ডোজ আসার কথা রয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho