প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ১:৫২ পি.এম
বকশীগঞ্জে জাতীয় যু্ব দিবস পালিত

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জে নানান আয়োজনে পালিত হল জাতীয় যুবদিবস।
" দক্ষ যুব সমৃদ্ধ দেশ ' বঙ্গবন্ধুর বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে বকশীগঞ্জে পালিত হলো জাতীয় যুব দিবস।
১ নভেম্বর সোমরার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার । বিশেষ অতিথি হিসাবের উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপল্প কুমার পাল, কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ , বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ,আলোচনা শেষে যুব উদ্দ্যোগতাদের মাঝে চেক বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রীকার উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিএম বাবু, সাংবাদিক রাজ্জাক মাহমুদ, দৈনিক অধিকারের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন,ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি, জবাবদিহি উপজেলা প্রতিনিধি আল মুজাহিদ বাবুসহ যুবক যুবতীরা উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho