
চিত্রনায়িকা মাহিয়া মাহি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। সিনেমার নাম ‘অহংকারী বউ’। চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিতে মাহির নায়ক থাকছেন ডি এ তায়েব। গতকাল রাতে ছবিটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘কিছু মানুষের কাছে কিছু মানুষের দায়বদ্ধতা থাকে। আমি তায়েব ভাইকে সেই রকমের মানুষ বলবো। ভালো কোনো কাজ কেউ করলে সে নিজ থেকে এসে অভিনন্দন জানায়। বিপদে মানুষের পাশে দাঁড়ায়। শিল্পের প্রয়োজনে জান প্রাণ দিয়ে কাজ করে। আমি তার সঙ্গে কাজ করতে পারবো তাই আমার ভালো লাগছে।
স্ক্রি্প্টের কাজ চলছে। আশা করি আজকে মধ্যে শেষ হয়ে যাবে। এর মধ্যে ছবিটির জন্য শিল্পী নিবার্চন কাজও চলছে। অভিনেত্রী মাহিসহ আরও অনেকেই কাজ করবেন। ছবি তৈরি করতে যে ভালো একটা টিম লাগে সেটা তৈরি করছি। আমি আশা করছি সরকারী স্বাস্থ্য বিধি মেনে আগামী মাসে শুটিং শুরু করবো। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে শুটিং শুরু হবে ‘অহংকারী বউ’ সিনেমার।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho