যশোর প্রতিনিধি।।
ঝিকরগাছা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাক জব্দ সহ তিনজনকে আটক করেছে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে তল্লাশি চালিয়ে থানা পুলিশের একটি দল ট্রাকসহ এই ফেনসিডিলের চালান উদ্ধার করে।
আটক তিনজন হলেন-যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের জাওলা পাড়া গ্রামের মৃত- সিরাজ মিয়ার ছেলে কামরুজ্জামান (৩০) একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে ইমামুল হোসেন ও সোহাগ পারভেজ মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ঝিকরগাছা থানার অফিসার ইর্নচাজ অ: রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল হাইওয়ে সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন স্বর্ণ পট্রির সামনে চেকপোস্ট বসিয়ে এই চালানটি আটকানো হয়। এসময় ফেনসিডিল ও ট্রাকসহ তিনজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho