প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৫:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২১, ৯:০৬ পি.এম
জমি নিয়ে বিরোধের জের, চন্দনাইশে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৩
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কানাইমাদারী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্মকভাবে ৩ জন আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৯ টায় বরকল উপজেলা কানাইমাদারী ৫ নম্বর ওয়ার্ডের সাম্ম্যার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-কানাইমাদারী ৫নং এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে নুরুল হাকিম (৫৮), নুরুল হাকিমের ছেলে,সাদ্দাম হোসেন (২৬), রিদুওয়ান হোসেন (১৭)।
আহতদের চন্দনাইশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এব্যাপারে নুরুল হাকিম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত ছালেহ আহমদের ছেলে জসিম উদ্দিন (৪৫),আজিজুর রহমান (৫০) সাথে নুরুল হাকিমের মৌরশী জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। তারও প্রেক্ষিতে গত ১১ নভেম্বর রাতে ৯ টায় কানাইমাদারী জাহেদের দোকানের সামনে বিবাদীগন মিলে পূর্ব পরিকল্পিতভাবে নুরুল হাকিমের সাথে কথা আছে বলে জোর করে আবুল বশরের চায়ের দোকানের ভিতরে ডুকতে বলে। কিন্তু নুরুল হাকিম দোকানের ভিতরে ডুকতে আপত্তি করলে তারও আপন ভাই জসিম উদ্দিন, আজিজুর রহমান ও তাদের ২ ছেলে মিজানুর রহমান,দিদার মিলে তাকে এলোপাথাড়ি মারধর করে। এতে নুরুল হাকিমের ছেলে সাদ্দাম হোসেন ও রিদুওয়ান হোসেন বাধা দিতে আসলে বিবাদীগন তাদেরকেও লোহার লড,চিড়া কাঠ,লাঠিসোঁটা দিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এতে নুরুল হাকিমের বড় ছেলে সাদ্দাম হোসেনের মাথায় মারাত্মকভাবে জখম হয়। পরে তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইমাদারী ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারিতে নুরুল হাকিম ও তার ২ছেলে মারাত্মকভাবে আহত হয়েছেন। সংবাদ পেয়ে চন্দনাইশ উপজেলা হাসপাতালে গিয়ে তাদেরখোঁজ খবর নিয়েছেন।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho