প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২১, ৯:১৭ পি.এম
পিবিআইকে দিয়ে ডা. শামারুখ হত্যার পুন:তদন্তের দাবি

যশোর প্রতিনিধি।।
ডা. শামারুখ মাহজাবীন হত্যার পুনঃতদন্তের চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জেলার বেশ কয়েকটি নাগরিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। মানববন্ধন থেকে যত দ্রুত সম্ভব পিবিআইকে দিয়ে মামলার পুনঃতদন্ত করে সুষ্ঠ বিচার নিশ্চিতের দাবি করা হয়।
মানববন্ধনে অংশ নেয় যশোর সম্মিলিত নাগরিক সমাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবার কল্যাণ পরিষদ, ডা. শামারুখ ফাউন্ডেশন, বিবর্তন, কিংশুক সংগীত নিকেতন ও যশোরের সাধারণ নাগরিক।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তরা বলেন, গত সাত বছর ধরে একটি হত্যা মামলার তদন্ত হলো। তদন্ত শেষে যে রিপোর্ট দেওয়া হলো তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তকারী কর্মকর্তা আসামী পক্ষ থেকে অবৈধ সুবিধা নিয়ে অসঙ্গতিপূর্ণ মনগড়া রিপোর্ট দিয়েছেন। যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, অবিলম্বে এই রিপোর্ট প্রত্যাহার করে নতুন করে চাঞ্চল্যকর হিসেবে মামলাটি পুনঃতদন্ত করা হোক। একই সঙ্গে মামলা সুষ্ঠ তদন্তের স্বার্থে পুনঃতদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দেওয়া হোক।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি সুকুমার, ডা. শামারুখের বাবা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক মাহমুদ হাসান বুলু, নাগরিক সমাজের প্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদ, বিবর্তন যশোরের সভাপতি নওরোজ আলম খান চপল, সুরবিতানের সম্পাদক বাসুদেব বিশ্বাস প্রমুখ।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho