প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২১, ৮:১৩ পি.এম
নেশার টাকা না পেয়ে তিন ছেলেকে বিষ খাওয়ালো বাবা, মৃত্যু ১

ডেস্ক রিপোর্ট।।
গোপালগঞ্জের মুকসুদপুরে নেশার টাকা না পেয়ে নিজের তিন শিশুপুত্রকে বিষপান করিয়েছেন আলম শেখ নামে মাদকাসক্ত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে।
চারদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে রোববার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ছেলে হোসেন শেখে (৩) মারা যায়। বাকি দুই শিশু পুত্র সিয়াম শেখ (১০) এবং হাসান শেখ (৩) ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ।
শিশুদের মা সীমা বেগম জানিয়েছেন, তার স্বামী আলম শেখ মাদক আসক্ত। নেশার টাকা চাইলে না দেয়ায় তাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী। এরপর আলম তিন ছেলেকে জোর করে কীটনাশক খাইয়ে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খারাপ থাকায় ফরিদপুর নিতে না পারায় স্থানীয়দের সহায়তা ১৩ নভেম্বর শনিবার সকালে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। শিশু তিনটির মধ্যে ছোট শিশুটির মৃত্যু হয়ে বাকী দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মুকসুদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, বৃহস্পতিবার বিষ দেওয়ার পর প্রথমে শিশু তিনটিকে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে ওই দিনই ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার ওই তিন শিশুকে মা সীমা বেগম বাড়িতে নিয়ে আসেন। কিন্তু শনিবার তাদের অবস্থা আবার খারাপ হলে স্থানীয়দের আর্থিক সহায়তায় তাদের ফরিদপুর মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হোসেন মারা যায়।
তিনি আরো জানান, ওইদিনই (বৃহস্পতিবার) ওই শিশুদের বাবা আলম শেখকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা কারাগারে রয়েছে। একটি শিশু মারা যাওয়ায় ওই মামলাকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।
বার্তাকণ্ঠ /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho