প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ৪:০৪ পি.এম
বকশীগঞ্জে কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর জব্বারগন্জ বাজারে নারীর প্রতি সহিংসতা ও লিঙ্গ বৈষম্য শীর্ষক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর (মঙ্গলবার ) দুপুর ১.৩০ মিনিটে বকশীগঞ্জ থানার পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহিদুল হক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেন্ডার টেকনিকাল অফিসার(UNFPA) প্রকল্পের প্রধান রুমানা পারভীন, বিশেষ অতিথি বকশীগঞ্জ থানার অফসির ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,
মো : জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় কমিউনিটি সচেতনতামূলক আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন UNFPA বাংলাদেশ প্রকল্পের জেলা প্রতিনিধি মোঃ আসাদ খান ও, বকশীগঞ্জ থানার নারী ও শিশু বিষয়ক ককর্মকর্তা এসআই আবু শরিফ।
উক্ত কমিউনিটি সচেতনতামূলক সভায় বকশীগঞ্জ উপজেলা মেরুরচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho