প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২১, ৬:৩৯ পি.এম
অগ্নিদগ্ধের ৩২ দিন পর মারা গেলো স্কুল ছাত্রী আরিশা

বেনাপোল প্রতিনিধি।।
তেতুল খেতে গিয়ে তা কাল হয়ে দাঁড়ালো অরিশা খাতুন নামে ১০ বছরের এক স্কুল ছাত্রীর। ৩২ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে অবশেষে লাশ হয়ে ফিরলো পরিবারের কাছে। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে যশোরের শার্শা উপজেলার টেংরালী গ্রামে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,যশোরের শার্শার টেংরালী গ্রামের নূর হোসেনের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী অরিশা খাতুন গত ২২ অক্টোবর গ্রামের অন্য একটি বাচ্চাকে দেখে সে নিজেও আগুন দিয়ে তেতুল পুড়িয়ে খেতে যায়। কিন্তু কিছু বুঝে উঠার আগেই অসাবধানতার কারণে প্রথমে তার ওড়নাতে আগুন ধরে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে আগুন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এরপর চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থায় অবনতি হলে ৪৮ ঘন্টা পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তাতেও ভাগ্য বদলায়নি শিশু আরিশা খাতুনের।
দীর্ঘ চিকিৎসার পর বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় পরিবারের লোকজনসহ আশেপাশের মানুষের কান্নায় এলাকার বাকাস ভারী হয়ে উঠে। পরে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় অরিশা খাতুনকে। শিশু অরিশার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho