প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০২৬, ৬:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২১, ৪:৪৮ পি.এম
কুড়িয়ে পাওয়া বোমার বিস্ফোরণে শার্শায় দুই শিশু আহত

বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের শার্শার পল্লীতে কুড়িয়ে পাওয়া বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে ফাহাদ হোসেন (৮) ও শায়ন্তি(৭) নামে দুই শিশু আহত হয়েছে। আহত দুই শিশুর মধ্যে ফাহাদের অবস্থা আশংকাজনক। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০) ডিসেম্বর দুপুরে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের দক্ষিন পাড়ার একটি আমবাগানে এ দূর্ঘটনাটি ঘটে।
আহত ফাহাদ একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে ও শায়ন্তি কাঠুরিয়া গ্রামের পিন্টুর মেয়ে। শায়ন্তি ওই গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলো।
আহত শায়ন্তি জানান, আমরা দুজনে বাড়ির পাশে আমবাগানে খেলছিলাম। হঠাৎ আমরা একটি বাজার করা প্লাস্টিকের প্যাকেট দেখি, তারপর সেটা খুলে দেখি তার ভিতর চাউলের কুড়ার ভিতর লাল টেপ প্যাচানো দুইটি বল আছে। ফাহাদ ওই কৌটা দুটা বের করে খেলার বল মনে করে একটির টেপ খুলে ফেললে বিকট আওয়াজ হয়ে সেটি বিস্ফোরণ হয়। এতে ফাহাদ মারাত্মক আহত হয় এবং আমি হাতে ও মুখে অল্প আঘাত পাই। পরে এলাকায় লোকজন এসে আমাদের উদ্ধার করে এবং ফাহাদকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একটি বোমা উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho