বিনোদন ডেস্ক ।।
এবার সামনে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। জ্যাকলিনকে শুধু দামি দামি উপহারই দেননি সুকেশ, সঙ্গে বলিউডের শ্রীলংকান সুন্দরীর মন পেতে বড় বাজেটের ছবিতে কাজ করার প্রলোভানও দেখিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম নারী সুপারহিরো কেন্দ্রিক ছবি বানানোর কথা বলেছিল সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি টাকা।
ইডিকে দেওয়া লিখিত বয়ানে জ্যাকলিন জানিয়েছেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। সেই সময় তিনি নিজেকে সান টিভির মালিক হিসেবে দাবি করেছিলেন। নায়িকা এও দাবি করেন, চলতি বছরের আগস্ট মাসে সুকেশ গ্রেপ্তার হওয়ার পর তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেননি তিনি।
জেরার জ্যাকলিন জানান, সুকেশ তাকে দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন। যা তিনি আমেরিকায় ভাই-বোনের জন্য পাঠিয়েছিলেন। সুকেশের থেকে নেওয়া উপহারের তালিকাও তুলে ধরেন নায়িকা। জানান, সুকেশ তাকে বিদেশি ঘোড়া, তিনটি গুচির ব্যাগ, শ্যানেলের ব্যাগ, দুটি হিরার আংটি, নানা রকম দামি পাথর ও হিরা বসানো দুটি কানের দুল এবং পাথরে সজ্জিত দুটি হার্মস ব্রেসলেট উপহার দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho