বিনোদন ডেস্ক ।।
সোমবার চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেইসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। পোস্ট করার পরই ছবিগুলো নিয়ে শুরু হয় তার মা হওয়ার গুঞ্জন। অসুস্থতার কারণে তাৎক্ষণিক জানা না গেলেও পরক্ষণে এমন গুঞ্জনকে উড়িয়ে দিলেন এই নায়িকা।
গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। সোমবার একাধিক গণমাধ্যমের খবরে এসেছে, তাদের সংসারে নতুন অতিথির আগমন ঘটছে।
কিন্তু মাহি মঙ্গলবার গণমাধ্যমে বলেন, মা হওয়ার যে খবর ছড়িয়েছে তার পুরোটাই ‘গুজব’। অসুস্থতার জন্য হাসপাতালে গিয়েছিলেন জানিয়ে তিনি জানান, ইতোমধ্যে বাসায়ও ফিরেছেন তিনি।নভেম্বরের মাঝামাঝিতে স্বামীকে নিয়ে সৌদি আরবে গিয়ে ওমরাহ করে আসেন মাহি।
ওমরাহ থেকে ফিরে ‘কাগজের বউ’ চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর তার অভিনয় ছাড়ার খবর এসেছিল কয়েকটি গণমাধ্যমে।
পরে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি সিনেমা ছাড়ছেন না, তবে বেছে বেছে কিছু সিনেমায় কাজ করবেন।
ওমরাহ থেকে ফিরে শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘বুবুজান’ চলচ্চিত্রের শুটিং করেছেন তিনি।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে রাজশাহীর মেয়ে মাহির।
পরবর্তীতে ‘অগ্নি’, ‘কী দারুণ দেখতে, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’, ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho