ডেস্ক রিপোর্ট ।।
আওয়ামী লীগ নিয়ে বিএনপির না ভাবলেও চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।বিএনপির সমাবেশ থেকে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন বলার জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, বিএনপিই পরগাছা দল, ক্যান্টনমেন্ট থেকে তাদের সৃষ্টি। তাদের আওয়ামী লীগ নিয়ে না ভাবলেও চলবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার আর কোনদিন আসবে না। তাই এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ নেই।
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho